সাতক্ষীরা 12:32 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দূর্গাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করলেন মাহমুদা হাবিবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:01:35 pm, Tuesday, 14 October 2025 335 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন জাদরান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির নারীদের জন্য প্রণীত ২৪তম দফা নিয়ে নারীদের সচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজশাহী-৫ (দূর্গাপুর–পুঠিয়া) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দূর্গাপুর পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেটে উল্লেখ করা হয়, জনগণের ভোটে সরকার গঠন হলে নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি। প্রায় ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য “ফ্যামিলি কার্ড” চালু করা হবে, যা পরিবারগুলোর নারী প্রধানের নামে ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা বা প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে, যাতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত হয়।

এ ছাড়া ২৪তম দফায় আরও বলা হয়—

1. নারীর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

2. ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে, যেখানে লাঞ্ছিত নারীদের জন্য নারী চিকিৎসক, আইনজীবী ও মানবাধিকার কর্মীর মাধ্যমে সর্বাঙ্গীণ সহযোগিতা দেওয়া হবে।

3. নারীদের স্বনির্ভরতা বৃদ্ধিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ এবং প্রশিক্ষণ ও মার্কেটিং সহায়তা প্রদান করা হবে।

গণসংযোগকালে মাহমুদা হাবিবা বলেন,

> “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। বিশেষ করে নারীদের জন্য প্রণীত দফাগুলোকে গ্রামে-গঞ্জে তুলে ধরছি। সাধারণ মানুষ ৩১ দফাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশের সম্পদ লুটপাটের কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করে একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দূর্গাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করলেন মাহমুদা হাবিবা

আপডেট সময় : 01:01:35 pm, Tuesday, 14 October 2025