সাতক্ষীরা 4:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:38:19 pm, Tuesday, 4 November 2025 394 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে ও মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দীনকে আশাশুনিতে বয়কট করে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন তাঁর কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলী, শাহরিয়ার জামান,এস এম খালিদুজ্জামান টিপু, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রিন্স,বড়দলের সদস্য সচিব আলী আজগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সরদার মোঃ রুহুল আমিন, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম প্রমুখ।বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, শহিদুল আলম মনোনয়ন না পেলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে।অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। বক্তারা আরোও বলেন শহিদুল আলম সুখ দুঃখে আশাশুনির মানুষের পাশে ছিলেন।তিনি ছিলেন গরিবের ডাক্তার। কাজী আলাউদ্দীন কে বাদ দিয়ে দল মত নির্বিশেষে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 09:38:19 pm, Tuesday, 4 November 2025