সাতক্ষীরা 11:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে স্বামীর পর স্ত্রী আটক, উদ্ধার ৯৮৩ বোতল ফেনসিডিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:08:40 pm, Saturday, 24 January 2026 279 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কামদেবপুরে স্বামীর পর এবার স্ত্রীকে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির সহায়তায় র‌্যাবের অভিযানে এ আটক ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
আটক নারীর নাম ইয়াসমিন জাহান (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার মিজানুর রহমান (৪২)–এর স্ত্রী।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) একই এলাকা থেকে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমানকে আটক করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার আবারও বিজিবির সহায়তায় র‌্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মিজানুর রহমানের বাড়ির পাশে অবস্থিত একটি মৎস্য ঘেরের ঘর থেকে একটি মোটরসাইকেলসহ ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ইয়াসমিন জাহানকে আটক করা হয়।
র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদ–এর নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন র‌্যাব সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক নারীকে পরবর্তীতে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে স্বামীর পর স্ত্রী আটক, উদ্ধার ৯৮৩ বোতল ফেনসিডিল

আপডেট সময় : 11:08:40 pm, Saturday, 24 January 2026