সাতক্ষীরা 10:35 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক টাকা দাবি করে মেসেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:32:33 pm, Saturday, 7 March 2026 85 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (What’sApp) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়ে বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে,অ্যাকাউন্টটি হ্যাক করার পর প্রতারক চক্র এমপির কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে মোটা অংকের টাকা দাবি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ,শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মহলের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন,”আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং একটি প্রতারক চক্র আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি,ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।” ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল যোগাযোগে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক টাকা দাবি করে মেসেজ

আপডেট সময় : 08:32:33 pm, Saturday, 7 March 2026