সংবাদ শিরোনাম ::
১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারি আটক সাতক্ষীরায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:39:51 pm, Wednesday, 15 October 2025 147 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ফেন্সিডিল পাচারের সময় ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ভোরে সদর উপজেলার বিনেরপোতা বাইপাস মোড়ের বিসিকের গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ মুজাহিদুল ইসলাম (২৮)। তিনি আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মোঃ এনামুল সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ মুজাহিদুলকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























