সাতক্ষীরা 12:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:32:14 pm, Saturday, 21 September 2024 169 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। তবে এ ক্ষমতা যেন শুধুমাত্র রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োগ করা হয় সেই মর্মে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ছাত্র এবং শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ কংগ্রেস।

গতকাল শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,
সময় উপযোগী এই সিদ্ধান্ত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং ছাত্রদেরকে পড়াশোনায় মনোযোগ প্রদানে সহযোগিতা করবে ।

দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেস মনে করে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি সব সময় ক্যাম্পাসে সুশিক্ষার পরিবেশ নষ্ট করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছাত্ররা সিট দখন ও হল দখলসহ বিভিন্ন অপরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদেরকে যুক্ত করে পরিণামে তাদের ক্যারিয়ার ধ্বংস করেছে। মানুষ গড়ার কারিগর হিসেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই নিদর্শন যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গ্রহণ করে সে আশা ও ব্যক্ত করেছে বাংলাদেশ কংগ্রেস।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সেলিম রেজা বাচ্চু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

আপডেট সময় : 02:32:14 pm, Saturday, 21 September 2024