সাতক্ষীরা 4:22 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুষ্ঠু নির্বাচন হলেই দাঁড়িপাল্লার বিপ্লব: খালেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:52:32 pm, Sunday, 8 February 2026 248 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় গণবিপ্লব সংঘটিত হবে। তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরের অন্যায়, অনাচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। সেই ঐক্যের প্রতিফলনই হচ্ছে জামায়াতে ইসলামীর প্রতি দেশের মানুষের ক্রমবর্ধমান গণজোয়ার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলের পূর্বে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দেশের অধিকাংশ মানুষ আজ বিশ্বাস করে—জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমূলক, মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামিকে বিজয়ী করতে মুখিয়ে আছে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি প্রতিটি কেন্দ্র ও ব্যালট কঠোরভাবে পাহারা দিতে হবে। কোনোভাবেই ব্যালট কারচুপি বা ইঞ্জিনিয়ারিং নির্বাচন করতে দেওয়া যাবে না। প্রশাসনের ভেতরে কিংবা বাইরে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যত ষড়যন্ত্রই হোক না কেন, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির আহ্বায়ক সালাউদ্দীন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার জামায়াত কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে প্রেসক্লাব, বড়বাজার রোড, তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোর্টচত্বর, আসিফ চত্বর, খুলনা রোড মোড় ও নারকেলতলা হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল চলাকালে পথচারী ও দোকানদাররা হাত নেড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুষ্ঠু নির্বাচন হলেই দাঁড়িপাল্লার বিপ্লব: খালেক

আপডেট সময় : 11:52:32 pm, Sunday, 8 February 2026