সাতক্ষীরা 5:04 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুপেয় পানির দিঘির পাশে শৌচাগার, মানববন্ধনে ফুঁসে উঠলো গ্রামবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:43:36 pm, Wednesday, 25 June 2025 309 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:উপকূলীয় লবণাক্ত অঞ্চলের মানুষের সুপেয় পানির উৎস যেখানে সীমিত, সেখানে একমাত্র খাওয়ার উপযোগী দিঘির পাশে শৌচাগার নির্মাণ করায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। এই ঘটনায় মানববন্ধন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামের শত শত গ্রামবাসী।

বুধবার বিকাল ৪টায় আয়োজিত ওই মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমান ও তাঁর ভাই সরকারি খালের পাশের জায়গা জবরদখল করে সেখানে শৌচাগার নির্মাণ করেছেন। শুধু তাই নয়, শত শত মানুষের ফসল ও মাছ পরিবহনের একমাত্র পথটিও বাঁশ ও টিন দিয়ে ঘিরে সংকুচিত করে দিয়েছেন। এতে করে পানি গ্রহণ এবং কৃষিকাজ—উভয় ক্ষেত্রেই চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এই দিঘির পানি আমরা যুগের পর যুগ ধরে পান করে আসছি। এখন শৌচাগারের কারণে কেউ আর সাহস করে মুখে তুলছে না সেই পানি। আর আমাদের ঘেরে যাওয়ার রাস্তাটিও বন্ধ হয়ে গেছে।”

স্থানীয়দের অভিযোগ, বাথরুম নির্মাণের জন্য যে জায়গাটি দখল করা হয়েছে, সেটি প্রকৃতপক্ষে মুজিবুর রহমানের ব্যক্তিগত সম্পত্তি নয়; বরং সরকারি খাল সংলগ্ন জনপথ। তাঁরা এ স্থাপনা দ্রুত অপসারণ ও জায়গাটি দখলমুক্ত করার দাবি জানান।

বিষয়টি নিয়ে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।”

উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়ন উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে।

গ্রামবাসী দাবি করেছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই অবৈধ স্থাপনা অপসারণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সুপেয় পানির দিঘির পাশে শৌচাগার, মানববন্ধনে ফুঁসে উঠলো গ্রামবাসী

আপডেট সময় : 11:43:36 pm, Wednesday, 25 June 2025