সাতক্ষীরা 9:43 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার, ৩ শিকারী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:45:50 pm, Sunday, 5 February 2023 495 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনে মাছ ধরার পাশ নিয়ে হরিণ শিকার করে লোকালয়ে আনার সময় হাতেনাতে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশনর কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের ছোটকলাগাছিয়া নদী সংলগ্ন পশুরতলা নামকস্থান হতে ৩০ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা, ফাঁদ, মাছ ধরার পাশ (পারমিট) ও ১টি নৌকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। তবে, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ৩জন শিকারী দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া তিন শিকারী হলো-উপজেলার ৯নং সোরা গ্রামের কাদের খানের ছেলে ইউনুছ আলী, কেরামত গাজীর ছেলে আলাউদ্দীন ও জিয়াদ গাজীর ছেলে শাহাদাত হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে মাছ ধরার পাশ নিয়ে হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ আনুষঙ্গিক মালামাল উদ্ধার করে। এ সময় ওই তিন শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার, ৩ শিকারী পলাতক

আপডেট সময় : 10:45:50 pm, Sunday, 5 February 2023