সাতক্ষীরা 4:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:50:05 pm, Saturday, 7 January 2023 420 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার পাঁচভূলট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয় কোনা বটতলা এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলেন- শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট গ্রামের নয় কোনা বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। তারা না থেমে তাদের কাছে থাকা দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্য থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

আপডেট সময় : 02:50:05 pm, Saturday, 7 January 2023