সাতক্ষীরা 5:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:42 pm, Monday, 26 January 2026 310 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা এলাকায় পৌর বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, যাত্রাপালা ছাত্রদলের আহ্বায়ক হাজী আয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর বিএনপি, ৫নং ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:28:42 pm, Monday, 26 January 2026