সাতক্ষীরা 12:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:31:10 pm, Saturday, 27 December 2025 298 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, “বিগত সময়ে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা–কলারোয়া আসন থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু তারা এলাকার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়ার উন্নয়নে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার সব সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রতিটি ইউনিয়নে প্রকল্প গ্রহণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। এ ক্ষেত্রে প্রবাসীদের এলাকার উন্নয়নে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহ্বায়ক মো. আলিমুর রহমান, সদস্য সচিব মো. আদম আলী, সদর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহ্বায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহ্বায়ক মাস্টার আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টুসহ দলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : 07:31:10 pm, Saturday, 27 December 2025