সাতক্ষীরা 2:02 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:28:50 pm, Sunday, 22 June 2025 164 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২১ জুন) কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হস্তান্তর করা হয়। ১৪ জন বাংলাদেশীর মধ্যে ৪ জন পুরুষ ও ১০ জন নারীশিশু রয়েছে।
এসময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, ১৪ বাংলাদেশী দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ বাংলাদেশীরা হলেন, ঢাকার কামরাগিংর চর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার কন্যা মারিয়া আক্তার, সেলিম মিয়ার কন্যা নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের কন্যা রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের কন্যা রিয়া মন্ডল,খুলনার কয়ারা উপজেলা নাকসা গ্রামের মৃত আমির গাজীর কন্যা নাছিমা বিবি, রেজাউল সরদারের কন্যা সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব গ্রামের রহমত আলীর কন্যা সাথী আক্তার, সাতক্ষীরার কালিগঞ্জের পাইগাজী গ্রামের নুর ইসলামের পুত্র জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর পুত্র এনছাফুল ইসলাম, খুলনার বি ব্লক গ্রিন ল্যান্ড গ্রামের জয়নাল আবেদীনের কন্যা তাসলিমা বেগম, আব্দুর রবের কন্যা ইয়াসমিন, গোপালগঞ্জের তালতালা গ্রামের হারাধনের পুত্র মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের পুত্র নজরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশীকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট সময় : 01:28:50 pm, Sunday, 22 June 2025