সাতক্ষীরা 10:36 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:47:00 pm, Monday, 25 August 2025 193 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মশার উৎপত্তিস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান
সাতক্ষীরা প্রতিনিধি: “নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা, হাটখোলা মোড়, কবিরাজ মোড়, মায়ের বাড়ি মন্দির ও বদ্মিপুর কলোনী এলাকায় সচেতনতামূলক মাইকিং, ময়লা-আবর্জনা ও জমে থাকা নোংরা পানি পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।

ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরাকে মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, টায়ার কিংবা এসির পানিতে মশার লার্ভা জন্ম নিতে পারে—তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

প্রজেক্টের নতুন ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, “সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না, ডাস্টবিন ব্যবহার করলে শহর সুন্দর থাকবে।”

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন—জেলা সমন্বয়ক টি-আই-বি আল-আমিন হোসেন, ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার, হীরা মনি ও শাহিদা খাতুন, রেড ক্রিসেন্ট যুব প্রধান ইলিয়াস হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : 04:47:00 pm, Monday, 25 August 2025