সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামি আটক
- আপডেট সময় : 10:25:00 pm, Wednesday, 28 January 2026 191 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর থানা পুলিশ পৃথক অভিযানে মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা, এএসআই (নিঃ) আব্দুল্লাহ ফারুক, এএসআই (নিঃ) মোঃ রাসেলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১) মোঃ সাদ্দাম হোসেন (পিতা: মৃত ওহেদ বক্স), সাং-বাগানবাড়ী
২) মোঃ আব্দুল মালেক (পিতা: মৃত বেলায়েত মোল্লা), সাং-পার শাল্ল্যে
৩) মোঃ মনিরুজ্জামান (পিতা: মোজাহার মোল্লা), সাং-পার শাল্ল্যে
৪) মোঃ ফয়সাল গাজী (পিতা: বারী গাজী), সাং-গড়েরকান্দা
৫) মোছাঃ আলেয়া খাতুন (স্বামী: রবিউল ইসলাম), সাং-কামালনগর
৬) মোঃ মোসলেম আলী (পিতা: তাঁরা চান শেখ), সাং-বকচরা
৭) মোঃ আনারুল ইসলাম (পিতা: আফসার আলী), সাং-কামালনগর
সবাই সাতক্ষীরা সদর থানার আওতাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। পরে তাদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























