সাতক্ষীরা সদরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- আপডেট সময় : 04:59:49 pm, Monday, 22 December 2025 143 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, যুবনেতা আব্দুল্লাহ সিয়ামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফের নাম ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি তিনি দলীয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


























