সাতক্ষীরা 2:26 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:30:48 pm, Tuesday, 7 July 2026 137 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকবিরোধী অভিযানের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন, যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল্লাহ আল আমিন মাদক কারবারিদের উদ্দেশে তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে না গেলে, জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম

আপডেট সময় : 01:30:48 pm, Tuesday, 7 July 2026