সাতক্ষীরা 1:53 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি বাবলু, সম্পাদক বাবু নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:06:52 pm, Thursday, 23 April 2026 124 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮১ জন ভোটারের মধ্যে ৪৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দ্বিতীয়বারের মতো ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মান্নান বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী পেয়েছেন ১৯৪ ভোট।
সহ-সভাপতি পদে এস এম ইয়াহিয়া আলম (২৭৩ ভোট) ও আব্দুর রহমান (২২৪ ভোট) বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী এনায়েত করিম পেয়েছেন ১৭৯ ভোট এবং কাজী শাহাদাত হোসেন মাসুম পেয়েছেন ১১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো সাইফুল ইসলাম বাবু ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম পেয়েছেন ১৭২ ভোট এবং এম শফিকুল পেয়েছেন ৩০ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে আবু সাঈদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ সরকার পেয়েছেন ২১৮ ভোট।

সহ-সম্পাদক পদে মেহেদী হাসান ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিধান চন্দ্র মন্ডল পেয়েছেন ২০৬ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ১২১ ভোট।
কোষাধ্যক্ষ পদে নরেশ মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিজয়ী হয়েছেন আরাফাত হোসেন (৩২২ ভোট), মো. আবু রায়হান (২৭৯ ভোট), খুরশিদুজ্জামান লাবু (২৫৪ ভোট), মনিরুল ইসলাম (২৪৫ ভোট) এবং হারুন অর রশিদ বাচ্চু (২২৯ ভোট)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর। এছাড়া কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট স. ম. মোমতাজুর রহমান মামুন, আ. ক. ম. সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি বাবলু, সম্পাদক বাবু নির্বাচিত

আপডেট সময় : 11:06:52 pm, Thursday, 23 April 2026