সাতক্ষীরা 3:25 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:53:20 pm, Monday, 5 January 2026 146 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক  সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা গ্রামে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ঘেরের সাদা মাছ ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘের মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘের মালিক সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইউনুচ আলী জানান, তিনি বেতনা নদীর ওপারে ধুলিহর ইউনিয়নের যুগিপোতা এলাকায় প্রায় ৫ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি সাদা মাছের পাশাপাশি গলদা চিংড়ির চাষ করেন। আর মাত্র কয়েকদিন পরই মাছ আহরণের প্রস্তুতি চলছিল।
তিনি আরও জানান, সোমবার ভোরে পাশের ঘেরের মালিক ছাদেক আলীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। দুর্বৃত্তরা ভোর রাতে পরিকল্পিতভাবে ঘেরের ভেতরে বিষ প্রয়োগ করেছে। বিষক্রিয়ায় সাদা মাছ ও গলদা চিংড়ির পাশাপাশি বাইন মাছও মারা গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ইউনুচ আলী অভিযোগ করে বলেন, যুগিপোতা গ্রামের মৃত মোহর আলীর ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে তাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফোন করে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার রাতে হোসেন আলী এবং একই গ্রামের আক্কেল আলীর ছেলে আদর আলীকে ঘেরের বেড়ি দিয়ে হেঁটে যেতে দেখেছেন পাশের ঘের মালিক ছাদেক আলী।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : 09:53:20 pm, Monday, 5 January 2026