সাতক্ষীরা 2:45 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার মাধবকাটিতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:06:39 pm, Monday, 1 December 2025 144 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে যুবদলের উদ্যোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাধবকাটি বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুবনেতা তরিকুল ইসলাম সোহাগের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, শফিকুল আলম বাবু, আলী শাহিন প্রমুখ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সহ-সভাপতি আলতাফ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ -সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রাজনীতির শিকার। অবরুদ্ধ জীবনে তাকে শারীরিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্লো পয়জনিং করা হয়েছিল। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আবারও মাঠে ফিরে আসেন।

বক্তারা আরো বলেন- বেগম জিয়া এখনো এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাঁর সুস্থতা আমাদের রাজনৈতিক প্রেরণা। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি- তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন -মাধবকাটি বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার মাধবকাটিতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : 11:06:39 pm, Monday, 1 December 2025