সাতক্ষীরা 2:46 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার জনসভা থেকে চার আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:12:02 pm, Tuesday, 27 January 2026 226 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ। ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত—এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি। তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, স্বৈরাচার পতনের পর দেশে মামলা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং বহু নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করা হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।”
যুবসমাজ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভাতা দিয়ে তরুণদের নিরুৎসাহিত না করে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে যুক্ত করা হবে।
এ সময় আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার ঘটনাকে চরম অপমান উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এ ছাড়া সাতক্ষীরা-১ আসনে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার জনসভা থেকে চার আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ের আহ্বান

আপডেট সময় : 05:12:02 pm, Tuesday, 27 January 2026