সাতক্ষীরা 10:30 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব হত্যা ৪ জনের নামে মামলা আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:44:18 pm, Thursday, 2 July 2026 145 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টার দিকে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনন্দ সরকার (৫০), তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। এজাহারে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার পর আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রের দাবি, মাছের ঘের ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামি নেপাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব হত্যা ৪ জনের নামে মামলা আটক ১

আপডেট সময় : 03:44:18 pm, Thursday, 2 July 2026