সাতক্ষীরার আশুনিতে ৪০০ বিঘা মাছের ঘের প্লাবিত, প্রায় কোটি টাকার ক্ষতির শঙ্কা
- আপডেট সময় : 10:00:51 pm, Thursday, 29 May 2025 188 300 বার পড়া হয়েছে

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সুবিদখালী এলাকায় কপোতাক্ষ নদীর তীরে রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা মাছের ঘের প্লাবিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় জোয়ারের প্রবল চাপের মুখে বাঁধ ধ্বসে পড়ে, ফলে চাষিদের প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান,আমাদের এলাকায় প্রতিবছরই
নদী ভাঙনের স্বীকার হয় কিন্তু টেকসই ভেড়ীবাঁধ নির্মাণ হয় না। সরকার আসে সরকার যায় কিন্তু স্থায়ী ভেড়ীবাঁধের কোন ব্যবস্থা হয় না। এজন্য আমার টেকসই ভেড়ীবাঁধ চাই।এবারে এ বাঁধটি ভেঙে পড়ায় এতে অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছে চাষীরা।
এ ঘটনার খবর পেয়ে দরগাহপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত মেরামতের আশ্বাস দেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























