সাতক্ষীরা 3:11 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরার আম বাজারে মৌসুমী সয়লাব, পাইকারি–খুচরায় দামের বড় পার্থক্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:13:39 am, Friday, 8 May 2026 365 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ার চতুর্থ দিনে বাজারে দেখা দিয়েছে ব্যাপক আমের সরবরাহ। সুলতানপুর বড় বাজারসহ জেলার বিভিন্ন হাটে এখন গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আমে ভরে উঠেছে বাজার।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, এ বছর আমের ফলন বাম্পার। ৫ মে থেকে স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে এবং ১৫ মে থেকে বাজারে আসবে বিখ্যাত হিমসাগর আম।
সুলতানপুর বাজারের ব্যবসায়ী কবির হোসেন বলেন, বাজারে সরবরাহ বেশি থাকায় বিভিন্ন আকারের আম ভিন্ন দামে বিক্রি হচ্ছে।
বর্তমানে গোবিন্দভোগ ও গোপালভোগ আম পাইকারি বাজারে প্রতি মণ ১২০০ থেকে ১৬০০ টাকা এবং খুচরায় ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা, এতে চাষীরা লোকসানের আশঙ্কাও করছেন।
অন্যদিকে অনলাইন বাজারে কুরিয়ারসহ প্রতি কেজি আম প্রায় ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, ফলে প্রতি মণ দাম দাঁড়াচ্ছে প্রায় ৫ হাজার টাকা। শহরের বিভিন্ন হাটে খুচরা দামে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা দরে আম বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এ বছর ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার আম বাজারে মৌসুমী সয়লাব, পাইকারি–খুচরায় দামের বড় পার্থক্য

আপডেট সময় : 12:13:39 am, Friday, 8 May 2026