সাতক্ষীরা 1:28 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ১০ টাকার লোভে ১১ বছরের এতিম শিশুকে ধর্ষণ, পোস্ট মাস্টার কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:01:14 pm, Monday, 4 August 2025 343 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় মাত্র ১০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে বাবুলিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ভিকটিম শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর আত্মীয়স্বজনের বাড়িতে বসবাস করছিল। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে মায়ের দেখা পাওয়ার আশায় সে বাবুলিয়া পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিল। এ সময় পোস্ট মাস্টার শহীদুল ইসলাম তাকে পুরনো কাগজপত্র ফেলার কথা বলে ১০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। শিশুটি কাজ শেষ করলে শহীদুল তাকে ঘর ঝাড়ু দিতে বলেন এবং একপর্যায়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে পোস্ট অফিসের রানার ইব্রাহীম শিশুটিকে কাঁদতে দেখে দোকানে নিয়ে গিয়ে খাবার খাওয়ান। সেখানে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে শহীদুলকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। রবিবার রাত সাড়ে ৮টায় পরীক্ষা সম্পন্ন হয়। সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মন্ডলের আদালতে শিশুটি ২২ ধারায় জবানবন্দি দেয়।

সাতক্ষীরা সদর থানায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে দ্বিতীয় বিয়ের কারণে তিনি মেয়েকে জিম্মায় নিতে আগ্রহ দেখাননি। ফলে প্রশাসন ভিকটিমকে কোথায় রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

আসামি শহীদুল ইসলামকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ১০ টাকার লোভে ১১ বছরের এতিম শিশুকে ধর্ষণ, পোস্ট মাস্টার কারাগারে

আপডেট সময় : 11:01:14 pm, Monday, 4 August 2025