সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 03:44:07 pm, Tuesday, 19 August 2025 448 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালের পাড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০টি ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এটি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শহরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























