সাতক্ষীরা 10:32 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:08:13 am, Sunday, 29 June 2025 142 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাহিত্য শুধু শব্দের খেলা নয়, তা হয়ে ওঠে সমাজের দর্পণ, সময়ের সাক্ষী। সেই চেতনা ধারণ করে সাতক্ষীরার সাহিত্য অনুরাগীদের প্রিয় মুখ, ‘সাহিত্যপাতা’ পত্রিকাটি এগিয়ে চলেছে সাহিত্য সাধনার এক নিরবিচার যাত্রাপথে। এই পথচলায় এবার যুক্ত হলো এক নতুন অফিস উদ্বোধন। শনিবার (২৮ জুন ২০২৫) বেলা ১২টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে এক অনাড়ম্বর কিন্তু উজ্জ্বল আয়োজনের মধ্য দিয়ে নতুন অফিসের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। প্রধান অতিথির উদ্বোধনী

ঘোষণার সঙ্গে সঙ্গে একঝাঁক তরুণ সাহিত্যপ্রেমীর চোখে-মুখে ছড়িয়ে পড়ে নতুন সম্ভাবনার আলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান। সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার এক অপূর্ব সম্মিলন ঘটে। আন্তরিক ও অন্তর্মুখী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যপাতার সহ-সভাপতি ও দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম আশরাফুল

ইসলাম, দৈনিক নবচেতনার সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, দৈনিক একুশে সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক চিত্র-এর সাতক্ষীরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, সাংবাদিক জি.এম আবু জাফর, সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ ইউনুস আলী, জি.এম আবু সাঈদ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও লেখকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহারুল ইসলাম বলেন, “সাহিত্যপাতা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্নের নাম – যেখানে শব্দেরা গেঁথে যায় বিবেক, মানবতা ও সৃষ্টিশীলতার মালায়। আমি বিশ্বাস করি, এধরনের সাহিত্যভিত্তিক উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।” আলোচনা শেষে কেক কেটে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : 01:08:13 am, Sunday, 29 June 2025