সাতক্ষীরা 12:03 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:05:01 pm, Tuesday, 3 June 2025 150 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়া নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে। তবুও বাস্তবায়ন না হওয়ায় আমরা উদ্বিগ্ন।”

এ সময় বক্তারা ২০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে, বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।”

ডুয়েট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলী সভাপতিত্বে এবং রেল আন্দোলন সাতক্ষীরা সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান , জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু,শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সহ- সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী,রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়ত ইসলামি সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ জাহান আলী মিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এডভোকেট আকবর হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও, আজও সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই রেলপথ।”

জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : 06:05:01 pm, Tuesday, 3 June 2025