সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 03:50:28 pm, Monday, 26 May 2025 121 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাগদার রেনু মাছবাহী একটি ট্রাকের সঙ্গে শ্যামনগর থেকে আসা হামদান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক ১১টার দিকে, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাহেরা বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত ৬-৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় জনগণ দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























