সাতক্ষীরা 2:50 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:22:54 pm, Thursday, 19 February 2026 133 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ফলে সৃষ্ট বহুমাত্রিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর উদ্যোগে আয়োজিত এ সভায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, কার্যকর পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন কৌশল ও পরিস্থিতি বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের সোনারগাঁ কমিউনিটি সেন্টার-এ ব্র্যাকের ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য’ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিলের সভাপতিত্বে এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা অমিত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা টিবি ব্যবস্থাপক মুহাম্মদ শাহীনুর রহমান।
কর্মশালায় কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার ও হীরা মনি, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ, সদর হাসপাতালের সিনিয়র নার্সবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ মোট ২২ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। বিশেষ করে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যা, তাপদাহ ও অস্বাভাবিক শীতপ্রবাহের প্রভাব এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ঝড় ও বন্যার সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র, বিশেষ করে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া গর্ভবতী নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত রোগী এবং ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পানিবাহিত রোগ, হাম, রুবেলা, পক্সজনিত সংক্রমণ এবং উপকূলীয় অঞ্চলে নারীদের জরায়ু ও নাভিজনিত সংক্রমণ সমস্যার বিষয়েও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ, স্থানীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাসে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:22:54 pm, Thursday, 19 February 2026