সাতক্ষীরা 4:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন, রাজ্জাক পার্কে মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:18:52 pm, Tuesday, 14 April 2026 340 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উৎসবের রঙে রাঙা সাতক্ষীরা। বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দঘন আবহে জেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এরপর কালেক্টরেট পার্ক থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা প্রতীক বহন করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এ সময় সড়কজুড়ে সাধারণ মানুষের ঢল নামে এবং পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তী, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গও অংশ নেন।
পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু শিল্পীদের গান ও নৃত্যে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। সকাল ৯টায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।
মেলায় মোট ৪২টি স্টলে হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, গ্রামীণ খেলনা, পিঠা-পুলি ও দেশীয় খাবারের সমাহার দেখা যায়। এসব স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের বাংলোতে আয়োজন করা হয় বৈশাখী পান্তা-আপ্যায়ন। অতিথিদের পরিবেশন করা হয় পান্তা-ইলিশ, ভর্তা ও অন্যান্য দেশীয় খাবার, যা বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির প্রতিচ্ছবি।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লাঠিখেলা। এছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সব বয়সী মানুষ অংশ নেবে।
সব মিলিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরায় তৈরি হয়েছে এক আনন্দমুখর মিলনমেলা। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানুষের উপচে পড়া ভিড়ে যেন বাঙালির সংস্কৃতির প্রাণচাঞ্চল্য স্পষ্ট হয়ে উঠেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন, রাজ্জাক পার্কে মানুষের ঢল

আপডেট সময় : 06:18:52 pm, Tuesday, 14 April 2026