সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : 12:27:34 pm, Tuesday, 2 September 2025 196 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এড. মো. আকবর আলী এবং সঞ্চালনা করেন এড. নুরুল আমিন। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. শেখ আব্দুস সাত্তার, জিপি এড. অসীম কুমার মন্ডল, এড. শেখ সিরাজুল ইসলাম, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনিল কুমার ঘোষ, এড. এ.বি.এম. সেলিম, এড. আব্দুল জলিল, এড. আলতাফ হোসেন, এড. শাহরিয়ার হাসিব, এড. এস.এম. সোহরাব হোসেন বাবলু, এড. তোহা কামাল উদ্দিন হীরা, এড. সরদার সাইফ, এড. আবু সাইদ রাজা, এড. জি.এম. ফিরোজ আহমেদ, এড. জাহাঙ্গীর আলম, এড. ইমরান শাওন, এড. তারিফ ইকবাল অপু, এড. রেজাউল ইসলাম, এড. রফিকুল ইসলাম খোকন, এড. সাইফুল ইসলাম সোহেল, এড. ওয়ালীউল্লাহ, এড. আইয়ুব আলীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
























