সাতক্ষীরায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
- আপডেট সময় : 11:31:13 pm, Thursday, 8 January 2026 140 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গত ৮ ডিসেম্বর এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১) ফজলে সাব্বি সোহান (পিতা: এস এম রেজাউল ইসলাম), সাং- শাল্যে, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।
২) মোঃ আশরাফুল ধাবক (পিতা: মৃত ওসমান গনি), সাং- গোবন্দিকাটি, থানা- সাতক্ষীরা সদর।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে উভয় আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























