সাতক্ষীরা 2:19 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:02:58 pm, Wednesday, 22 October 2025 166 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের মাঝে ৩ লাখ ৯৮ হাজার টাকার বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যবসা উন্নয়ন সভা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. বিল্লাল হোসেন। তিনি বীমা দাবিদারদের হাতে মোট ৩ লাখ ৯৮ হাজার টাকার ২৭টি চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন, তরুণ সমাজসেবক ও রাজনীতিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের সেল ইনচার্জ কবিরুল হোসেন
কো অডিনেটর ইউনুস আলী ও মহাসিন আলমসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। আমরা গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে দ্রুততা বজায় রাখি। মাত্র এক দিনের মধ্যেই চেক পৌঁছে দিয়েছি—যা দ্রুত সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। সারা দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মহাসিন আলম বলেন, পপুলার লাইফ সত্যিই পপুলার। এখানে কোনো গ্রাহকের সঞ্চয় বৃথা যায় না। এটি একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিষ্ঠান। এখন গ্রাহকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারছেন, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সেবা।

চেক গ্রহণ শেষে বীমা গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স আমাদের আস্থার প্রতীক। খুব দ্রুত সময়ে চেক হাতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তর

আপডেট সময় : 10:02:58 pm, Wednesday, 22 October 2025