সাতক্ষীরা 2:45 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর—আব্দুর রউফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:07:29 pm, Wednesday, 28 January 2026 258 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ওমর ফারুক বিপ্লব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ভোমরায় বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোমরা ইউনিয়নবাসীর আয়োজনে ভোমরা স্থলবন্দর এলাকায় অনুষ্ঠিত এ জনসভায় ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। কোনো বিশেষ ব্যক্তি হিসেবে নয়, আপনাদের কাতারের একজন হয়ে কথা বলতে এসেছি।”
তিনি আরও বলেন, “ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। সাতক্ষীরা সদর ও দেবহাটার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।”
আব্দুর রউফ বলেন, “বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামীতে ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ আপনাদের সব সমস্যা সমাধানে কাজ করব। ধানের শীষ বিজয়ী হলে ভোমরাকে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দরে রূপান্তর করা হবে।”
তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষে রায় দেবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
জনসভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা— ‘কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—ভোটারদের কাছে পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধানের শীষ প্রতীক, দলীয় ব্যানার-ফেস্টুন, ধানের শীষ আঁকা গেঞ্জি ও তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্টে জনসভাস্থল বিকেল তিনটার আগেই জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভোমরা এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর—আব্দুর রউফ

আপডেট সময় : 09:07:29 pm, Wednesday, 28 January 2026