সাতক্ষীরায় ধানের শীষের ভোট বিপ্লবে স্বাধীনতাবিরোধীদের লাল কার্ড দেখানো হবে — আগরদাঁড়ীর জনসভায় আব্দুর রউফ
- আপডেট সময় : 09:47:50 pm, Thursday, 5 February 2026 249 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আগরদাঁড়ী ফুটবল মাঠে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতাবিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ছাত্রশিবিরের ছেলেদের দিয়ে ধানের শীষের ব্যানার ছিঁড়ছে। কিন্তু ব্যানার ছিঁড়লে আমাদের ভোট কমবে না, বরং আল্লাহর রহমতে ধানের শীষের ভোট আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “আগরদাঁড়ী ইউনিয়ন এখন ধানের শীষের শক্ত ঘাঁটি। আজকের এই জনস্রোতই প্রমাণ করে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের লাল কার্ড দেখানো হবে।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্সসহ আরও অনেকে।
জনসভায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নূর মোহাম্মদ বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
























