সাতক্ষীরা 11:07 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ত্যাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:04:49 pm, Saturday, 30 May 2026 195 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। এ শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
শনিবার (৩০ মে) সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান—শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুন নবী।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কোরবানির শিক্ষা মানুষকে স্বার্থপরতা থেকে বেরিয়ে এসে অন্যের কল্যাণে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। সমাজে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং সাবেক শিবির সভাপতি মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক সভাপতি, সেক্রেটারিসহ কয়েকশ নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা ঈদের শিক্ষা ও ইসলামী মূল্যবোধকে সমাজ জীবনে প্রতিষ্ঠার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ত্যাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের

আপডেট সময় : 03:04:49 pm, Saturday, 30 May 2026