সাতক্ষীরা 2:40 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্র নাঈম নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:22:50 pm, Monday, 28 April 2025 196 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী : পণ্যভর্তি ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

কেড়াগাছি গ্রামের তার বাবা শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে।

বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিষ্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মটর সাইকেলে বাড়ি থেকে বের হয়। ৮টার দিকে সে আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক-যশোর-ট-১১-১৬৫৬ তার মটর সাইকেলটি চাপা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘেষেণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্র নাঈম নিহত

আপডেট সময় : 01:22:50 pm, Monday, 28 April 2025