সাতক্ষীরা 3:24 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ‘জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:50:43 pm, Tuesday, 5 May 2026 159 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরায় ‘জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
‘এম্পাওয়ার: ওমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিজ (ফেজ-ll) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
ইউএন উইমেন (UN Women)-এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর সহযোগিতায় প্রকল্পটি শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এবং কালিগঞ্জে প্রেরণা বাস্তবায়ন করছে।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।
সভাপতির সূচনা বক্তব্যে জান্নাতুল মাওয়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সাতক্ষীরার উপকূলীয় নারীদের দৈনন্দিন সংগ্রাম এবং তাদের অদম্য মানসিকতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে কী-নোট (Keynote) উপস্থাপন করেন প্রেরণার প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপিকা রাণী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিভিল জজ ও লিগ্যাল এইড অফিসার লিটন দাস, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।
এছাড়া জলবায়ু অভিযোজনে বিভিন্ন খাতের গুরুত্ব বিবেচনা করে জেলা মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইউএন উইমেন-এর পক্ষে কাজী রাবেয়া এমি এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর পক্ষে নাছরিন আহমেদ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
এছাড়াও ডাব্লিউ ক্যান ও জিহা সদস্যরা সভায় উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ের নারীদের কণ্ঠস্বর তুলে ধরেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর কানিজ শাইমা।
মতবিনিময় সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবিকার ওপর সৃষ্ট বহুমাত্রিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে সংকট ছাপিয়ে জলবায়ু সহনশীল কৃষি, বিকল্প জীবিকা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সাফল্যের নানা দৃষ্টান্তও আলোচনায় উঠে আসে।
একটি বৈষম্যহীন এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ বিনির্মাণে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয় এই সভা থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ‘জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:50:43 pm, Tuesday, 5 May 2026