সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার মাহফিল
- আপডেট সময় : 01:33:03 am, Saturday, 14 March 2026 97 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরায় প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ, পঙ্গু ও ছিন্নমূল মানুষের সাথে নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম।
শুক্রবার (১৩ মার্চ) পবিত্র রমজানের ২৩তম দিনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে প্রতি বছরের ন্যায় এবারও এ ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দীক, সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট জেড আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট শামসুদ্দোহা খোকন, অ্যাডভোকেট সাহেদুজ্জামান শাহেদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট আশরাফুল কবির পলাশ, অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট ফেরদৌসি সুলতানা প্রমুখ।
ইফতার মাহফিলে সমাজের অসহায় দুস্থ, পঙ্গুত্ববরণকারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষভাবে বসার ব্যবস্থা করা হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক প্রতিবন্ধীরা হুইলচেয়ার, চেয়ার ও টেবিলে বসে মানসম্মত খাদ্যসামগ্রী দিয়ে ইফতার করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট এম শাহ আলম বলেন, “সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই যদি স্ব উদ্যোগে এসব মানুষের পাশে দাঁড়াই এবং অন্তত একদিন তাদের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে সমাজ ও দেশ এগিয়ে যাবে।”
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান।


























