সাতক্ষীরায় আশাশুনি উপজেলার ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক মিঠুন
- আপডেট সময় : 03:13:30 am, Tuesday, 6 December 2022 582 300 বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলায় ছাত্রলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন মুখ ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী এক বছরের জন্য আশাশুনি উপজেলার ছাত্রলীগের রাসেল হোসেনকে সভাপতি ও মিঠুন ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
বহুদিন পর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদে নতুন মুখ ঘোষণা করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ইউনিয়নে মিষ্টিমুখ এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কমিটির ঘোষণার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপজেলা সকল ছাত্রলীগের নেতা কর্মীদের সুসংবদ্ধ করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এর জন্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা আফম রুহুল হক এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমসহ নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রেসবিজ্ঞপ্তি

























