সাতক্ষীরা 10:30 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:52:17 pm, Friday, 26 June 2026 107 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:মাদকাসক্তি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে তরুণদের এগিয়ে আসার পাশাপাশি পাড়া-মহল্লাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ের শহীদ রীমু সড়কে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মাদকাসক্ত ঐশী তার পুলিশ কর্মকর্তা বাবাকে হত্যা করেছিল। আবার মাদকাসক্ত সোহেলের হাতে নিহত হন রমিছা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন থানায় বাবা-মা মাদকাসক্ত সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হচ্ছেন। মাদকের এই ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম, বন্ধুসভার সদস্য রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মণ্ডল এবং প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার প্রায় প্রতিটি এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব চক্র স্কুল-কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে মাদক বিক্রি করছে। সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত মাদক উদ্ধার ও আসামি আটক করলেও মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা যাচ্ছে না। ফলে পরিবার ভেঙে যাচ্ছে, মাদকাসক্ত সন্তানের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন বাবা-মা।
তারা আরও বলেন, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’—এই প্রবাদ আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনেক অভিভাবক সন্তানদের হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা, অ্যান্ড্রয়েড ফোন ও দামি মোটরসাইকেল তুলে দিচ্ছেন, কিন্তু তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে বা কী করছে—সেদিকে যথেষ্ট নজর রাখছেন না। বিষয়টি বুঝতে বুঝতে অনেক সময় অনেক দেরি হয়ে যায়।
মানববন্ধন থেকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

আপডেট সময় : 10:52:17 pm, Friday, 26 June 2026