সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ
- আপডেট সময় : 02:53:42 pm, Wednesday, 20 August 2025 281 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে সাইকেল তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সার্কেল অ্যাডজুটান্ট মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরার ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ২৮ জন ভাতাভোগী সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।


























