সাতক্ষীরা 10:27 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সম্মানজনক জীবন গড়ার লক্ষ্যে ‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:47:20 pm, Friday, 17 July 2026 102 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান:“এসো সবাই ঐক্য করি, সবাই মিলে দেশটা গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্মানজনক জীবনমান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ভেটেরানস বাংলাদেশ’।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরানস বাংলাদেশের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী (অব.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি. আহসান, বিপি (অব.)-এর পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) বীর মুক্তিযোদ্ধা জাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরিফ আজিজ, এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল তসলিমা হোসেন (অব.), ব্যারিস্টার মেজর ফরোয়ার হোসেন (অব.), মেজর মিজানুর রহমান (অব.)সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
শপথে অংশগ্রহণকারীরা দল-মত, ধর্ম-বর্ণ ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ, জনগণ ও মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি সংগঠনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা, সততা, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখা, দুর্নীতি, বৈষম্য, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণ এবং আইন ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন।
এছাড়া মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন, দুর্যোগ মোকাবিলা, যুবসমাজকে উদ্বুদ্ধ করা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ভেটেরানদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই ‘ভেটেরানস বাংলাদেশ’ একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সম্মানজনক জীবন গড়ার লক্ষ্যে ‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

আপডেট সময় : 09:47:20 pm, Friday, 17 July 2026