সাতক্ষীরা 12:03 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:05:50 pm, Friday, 1 August 2025 306 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি।

আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।

প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট ১৮০টি চারা রোপণ করা হয় দিনের কর্মসূচিতে।

বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, “বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি, এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, আজ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে এবং আগামীকাল আরও দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বন্ধুসভার সাধারণ সম্পাদক মো: আবু তাহের বিল্যাহ বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা হোক সবুজে ঢাকা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।

সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতেও সাহায্য করে।”

তিনি আরও জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সদস্য রিধিশা আজাদ নীধি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মণ্ডল, সদস্য ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি মো. ইব্রাহীম সরদার।

আবহাওয়া অনুকূলে না থাকলেও বন্ধুসভার বন্ধুরা উচ্ছ্বসিত মনোভাব নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। হাতে চারা, মনে অঙ্গীকার—সবুজে ঢেকে দেব নিজের শহর।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে—সবুজে ঘেরা, প্রাণবন্ত ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়তে তারা অব্যাহত রাখবে তাদের উদ্যোগ।

সবুজ সাতক্ষীরা গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : 08:05:50 pm, Friday, 1 August 2025