সাতক্ষীরা 1:53 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ডেকোরেটর বাবুল সাতক্ষীরায় শোকের ছায়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:58:11 pm, Wednesday, 25 March 2026 117 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কোষাধ্যক্ষ, সদালাপী ও সকলের প্রিয় মুখ আশরাফুল ইসলাম বাবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অনিক নেওয়াজ।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বাবুল। তার হার্টের ভাল্ব প্রায় বিকল হয়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে তার কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপন করা হয়। তবে অপারেশনের পর জটিলতা দেখা দিলে ১১ মার্চ পুনরায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল ইসলাম বাবুল সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলতলা এলাকার মৃত আব্দুল মালেকের মেজ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার বড় ভাই নাজমুল ইসলাম জানান, বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামের শিশু পার্ক এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে কামালনগর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ভোরে তার বড় বোন মমতাজ বেগমও মৃত্যুবরণ করেন। একই পরিবারের স্বল্প সময়ের ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোক আরও গভীর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ডেকোরেটর বাবুল সাতক্ষীরায় শোকের ছায়া

আপডেট সময় : 03:58:11 pm, Wednesday, 25 March 2026