সাতক্ষীরা 12:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শ্যামনগরের সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী আর নেই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:52:43 pm, Friday, 14 March 2025 199 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হরিনগর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ ইয়াকুব আলী সরদার ইন্তেকাল করেছেন(ইন্না….রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তিনি ব্রেন স্ট্রোক করলে চিকিৎসার জন্য সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায়, শুক্রবার-১৩ রমজান (১৪ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে তিনি শেষ নি:শাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

অবসরপ্রাপ্ত এ প্রধান শিক্ষকের বড় ছেলে সাইফুল ইসলাম জজ কোর্টের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং সেজো ছেলে হাবিবুল্লাহ হাবিব বাংলাদেশ পুলিশ বাহিনীতে অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সহিত কর্মরত আছেন। মরহুম ইয়াকুব আলী ১৯৬৪ সালে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) প্রতিষ্ঠা থেকে প্রধান শিক্ষক ছিলেন এবং ২০০৪ সালে অবসরে গিয়েছিলেন।

তার মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বহুগুনে গুনান্বিত প্রবীণ এ শিক্ষক মারা যাওয়ায় তার ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার আছর বাদ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরের সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী আর নেই।

আপডেট সময় : 09:52:43 pm, Friday, 14 March 2025