সাতক্ষীরা 2:34 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগরের সংকট নিরসনে ১২ দফা ঘোষণা করলেন আলফাত হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:24:52 am, Friday, 21 November 2025 242 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে
গণসংহতি আন্দোলন মনোনীত সাতক্ষীরা -৪ (শ্যামনগর) আসনের সম্ভাব্য প্রার্থী আলফাত হোসেন এলাকার দীর্ঘদিনের সংকট নিরসন ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১২ দফা দাবি ঘোষণা করেছেন।
তিনি বলেন, “এসব দাবি শুধু আমার ব্যক্তিগত প্রস্তাব নয়-এগুলো জনগণের অধিকার, জনগণের জীবন-সংকট থেকে উঠে আসা বাস্তব দাবি।ঘোষিত ১২ দফা দাবিগুলো হলো-

১.সাতক্ষীরা–ভেটখালী-মুন্সিগঞ্জ সড়ক উন্নয়ন:
দ্রুত কাজ শেষ করে জনচলাচলের উপযোগী করা এবং মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ।

২.সুন্দরবন নিরাপত্তা ও বনজীবী সুরক্ষা:
জলদস্যু দমন, বন নিরাপত্তা জোরদার, এবং বনজীবীদের ওপর প্রশাসনিক জুলুম-নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

৩.জনগণের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন:
প্রত্যেক এলাকায় গিয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে জাতীয় সংসদে জনগণের দাবিগুলো উপস্থাপন জরুরি।

৪. স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলের মানুষের জীবন-জীবিকার স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা।

৫. দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন:
ঘুষবিহীন সেবা নিশ্চিত করা এবং প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

৬. স্থানীয় কৃষির ওপর ভিত্তি করে শিল্প-কারখানা স্থাপন এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৭. কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষকের উদ্ভাবিত নতুন জাতের ফসলের জাতীয় স্বীকৃতি প্রদান।

৮.সুপেয় নিরাপদ খাওয়ার পানির উৎস চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নিরাপদ পানির সরবরাহ বৃদ্ধি।

৯.লোনা পানির কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে নারীর গর্ভধারণ জটিলতা-নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।
১০.হাতের কাছে ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ও কার্যকর কমিউনিটি হাসপাতাল উন্নয়ন।
১১. শত শত কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ গ্রহণ।
১২. মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ।
১২ দফা ঘোষণা শেষে আলফাত হোসেন বলেন, “উপকূলীয় এলাকার সুন্দরবন অঞ্চলে আমরা বহু সংকটের মুখে থাকি। আমি যে ১২টি বিষয় চিহ্নিত করেছি-আপনারা নিশ্চয় আরও সমস্যা নিয়মিত মোকাবিলা করেন। ভবিষ্যতে সেগুলো নিয়েও কাজ করব।
আমি এই এলাকার সন্তান হিসেবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব থেকে বলছি -এসব দাবি আদায়ে আমি ও আমার দল সর্বোচ্চ লড়াই চালিয়ে যাব। জনগণের দাবি সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের রয়েছে। সরকার কিভাবে এই জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব থেকে বলছি -এসব দাবি আদায়ে আমি ও আমার দল সর্বোচ্চ লড়াই চালিয়ে যাব। জনগণের দাবি আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের রয়েছে। সরকার কীভাবে এসব সংকট নিরসনে কাজ করতে পারে, তার প্রক্রিয়াও আমরা তুলে ধরব। আর যদি আমরা ক্ষমতায় যাই, কিভাবে এগুলো বাস্তবায়ন করব তাও এলাকাবাসীর সামনে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরের সংকট নিরসনে ১২ দফা ঘোষণা করলেন আলফাত হোসেন

আপডেট সময় : 12:24:52 am, Friday, 21 November 2025