সংবাদ শিরোনাম ::
শ্যামনগরের পায়রাটনি খালে ৪১ বোতল বিদেশি মদের চালান জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:48:53 pm, Thursday, 17 July 2025 332 300 বার পড়া হয়েছে

আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ বোতল বিদেশি মদের চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার মূল্য প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার মামুনদে নদীর পায়রাটনি খালে বিশেষ এ অভিযান চালান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, মদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























