শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাফেজ মনির হোসেনের কবর জিয়ারত করলেন মুহাদ্দিস আব্দুল খালেক
- আপডেট সময় : 10:45:29 pm, Tuesday, 3 February 2026 155 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রজব আলী সাহেবের সুযোগ্য সন্তান হাফেজ মনির হোসেনের মর্মান্তিক ইন্তেকালে এলাকায় গভীর শোক বিরাজ করছে। কয়েক দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁর রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাঁর কবর জিয়ারত করেন সাতক্ষীরা সদর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, জননন্দিত আলেম মুহাদ্দিস আব্দুল খালেক।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (মিলন), শিবপুর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মুসল্লি ও শুভানুধ্যায়ী।
কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “হাফেজ মনির হোসেন ছিলেন একজন ভদ্র, দ্বীনদার ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তাঁর অকাল মৃত্যু গোটা এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।”
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।


























